প্রায় বাইশ বছর আগে আমার প্রথম email account তৈরী হয় অফিসে। Keyboard এ কাজ করাটা বিভীষিকা ছিল। অক্ষরগুলোকে খুঁজতে খুঁজতে বাক্যের খেই হারিয়ে ফেলতাম। তারপর কোনটা capital অক্ষর, কোনটা ছোট অক্ষর সেটার হিসেব রাখতে হতো। সবাই বললো typing school এ যেতে। গিয়েওছিলাম। যা পয়সা চাইল আর যে সময়ে শেখাবে বললো, আমার অফিস করে সেটা আর করা হয়ে ওঠেনি।
ধীরে ধীরে keyboard এর আন্দাজ এলো। চারটে আঙ্গুল দিয়ে এখন ভালই চলে। সেই typing school উঠে গেছে - ওরা এখন অন্য কাজ করে। দিনে দিনে email account এর সংখ্যা বাড়লো, বাড়লো password এর সংখ্যা। যুক্ত হলো আরো কত password - server এর, database এর, network এর, firewall এর ; শেষে একটা XL sheet বানিয়ে সব লিখে রাখতাম।
এলো মোবাইল ফোন। প্রথম যুগের ফোনগুলো তো অস্ত্র হিসেবে ব্যবহার করা যেত - কাউকে ছুঁড়ে মারলে অবধারিত জখম। সেটারও উন্নতি হতে হতে এলো স্মার্ট ফোন। যন্ত্রটা কিছু কিছু ব্যাপারে আমার থেকেও স্মার্ট !! বেশ বিভ্রান্তিকর। তারও password লাগে।
এলো internet banking এর password; email এবং social network account গুলোর password.
চাকরির সাইটগুলোতে account বানিয়ে password লাগাতে হয়েছে।
তারপর Tax account এর password আছে। কিছু শুধু নম্বর, কিছু শুধু অক্ষর, কিছু মেশানো। তার ওপর মাঝে মাঝে দরকার হয় one-time password বা OTP, যেটা তার পাঁচ মিনিটের জীবনে আমাদের জীবন সহজ বা কঠিন করে দিতে পারে। সেদিন হিসেব করলাম আমার প্রায় চব্বিশটা password আছে। আজ ঈশ্বরের কৃপায় মগজ সুস্থ, পারছি চালাতে; কোনদিন যদি মগজ বিগড়ায় তো কি হবে ?
জানিনা।
আমার থেকে যাঁরা বয়স্ক, যাঁরা কম্পিউটার খুব বেশি ঘাঁটেননি, তাঁরা কি করবেন ?
জানিনা।
আজকের ডিজিটাল দুনিয়াতে বেশিরভাগ লোকের গুষ্টির পিন্ডী সর্বজনের মধ্য়ে বিলিয়ে দেওয়া হয়েছে। না চাইতেও অনেক লোকের অনেক তথ্য internet এ পাওয়া যায়। এক জায়গায় delete করলে অন্য জায়গায় তার copy থাকে।
এই তথ্য অমর। Link এর জাল মাকড়শাকেও লজ্জা দেবে।
কোথায় যাচ্ছি আমরা ?
***
এরাই তো দেশের মানুষ। এদের দিয়েই তো দেশের ভাল-মন্দ বিচার হবে। এরা করবে digital transaction ? কটা password মনে রাখবে, বা রাখতে পারবে ?
হয়তো একদিন ঠিক ভাবে শিক্ষা পেলে পারবে digital transaction করতে।
কবে পারবে ? চিন্তার বিষয় !!!
ততদিন নরম বালিতে সাইকেল চালাবার মতন চলবে এই digital transaction করার প্রক্রিয়া।
ততদিন নরম বালিতে সাইকেল চালাবার মতন চলবে এই digital transaction করার প্রক্রিয়া।
***