শনিবার, ২১ অক্টোবর, ২০১৭

Pujo 2017

পূজো ২০১৭

পুজোর সময় আসছে কাছে - আশ্বিন মাসের শুরু -
কোথায় সেই শিউলি - শরৎ, শুধু মেঘের গুরু -গুরু।
শিশির ভেজা ঘাসের ছোঁয়া ভুলেই গেছি আজ,
জল-কাদার মাঝে থাকে মায়ের ঢাকের সাজ।

পুজো গেল শরৎ এল, সাদা মেঘের খেলা  -
হঠাৎ আবার জোলো হাওয়া কালো মেঘের ভেলা।
কালী-পুজোর আগের দিন আবার ঘনায়ে মেঘ,
আবার করে বৃষ্টি এল, সাথে হাওয়ার বেগ।

বাজি পোড়ানো বন্ধ হলো ঝড়-বৃষ্টির ত্রাসে -
শ্যামা পোকা উড়ল না আর আলোর আশে-পাশে।
সময়ের হিসেব ঘেঁটে দেখি ছুটির দিন প্রাতে,
ওরা এসে ভোগ দিয়ে গেল, পূজো হয়েছে রাতে !!