বিপিন বাবুর স্ত্রী উনি, দেখতে যেন নায়িকা,
ভাগ্যচক্রে হয়ে গেছেন সুমধুর গায়িকা।
সকাল বিকেল গলা সাধেন, গান প্রচুর গান,
বাক্যালাপ নাইকো গৃহে , আছে ছন্দ, লয়, তান।
এদিক ওদিক অনুষ্ঠানে গাইতে যখন যান,
বিপিন বাবু ঘরে বসে করেন সুরা পান।
সবাই শুধায় স্ত্রীকে তাঁর, কর্তা কোথায় গেলো ?
স্ত্রী হেসে বলেন তাদের - সংগীতে মন ঢালো !!
উত্তর তো পায়না কেউ, কৌতূহলের নাই শেষ,
ঠিক করলো বিপিনকে ওরা ধরবে চেপে বেশ।
সুযোগও এল সকালবেলা বাজারের মাঝখানে,
"যাওনা কেন বিপিন বাবু, বৌয়ের অনুষ্ঠানে ?"
বিপিন বলেন, "দারুণ খবর, মাছের বাজারে যাও"-
সবাই বলে, "থাক সে কথা, উত্তর তো দাও।"
বিপিন বলেন, "শোন তবে স্ববিস্তারে গল্প,
ঘন্টা খানেক লাগবে বটে, গল্প তো নয় অল্প !!"
বিপিন বলেন প্রশ্ন একটা করব আমি আগে,
ক'বার তোমার একটা গান শুনতে ভালো লাগে ?
গানের কথায় বুকটা আমার করে দুরু দুরু -
অনুষ্ঠানের খবরেই হয় গানের চয়ন শুরু।
চলে রেওয়াজ সকাল বিকেল, তিন চারটে গান
আসল দিনের সকাল থেকে নতুন উদ্যোগ পান।
বড়ো শিল্পীর রেকর্ড শুনে, স্বরলিপি দেখে,
এতকাল গাওয়ার পর কি জানি কি শেখে।
ক'বার তোমার একটা গান শুনতে ভালো লাগে ?
গানের কথায় বুকটা আমার করে দুরু দুরু -
অনুষ্ঠানের খবরেই হয় গানের চয়ন শুরু।
চলে রেওয়াজ সকাল বিকেল, তিন চারটে গান
আসল দিনের সকাল থেকে নতুন উদ্যোগ পান।
বড়ো শিল্পীর রেকর্ড শুনে, স্বরলিপি দেখে,
এতকাল গাওয়ার পর কি জানি কি শেখে।
গান হয়ে যায় রপ্ত আমার, শুনবে, আমি বলব ?
অনুষ্ঠানে সে গান শুনে আমি কি আর করবো !!
গানের সাথে এখন আবার ভিডিও রেকর্ড চাই,
তারই লাগি কত জোগাড়, বলব কি আর ভাই।
ল্যাপটপ, মাইক, ক্যামেরা, লোক, কত ঝাঁপা -ঝাঁপি,
ঘেমে নেয়ে, নখ চিবিয়ে, ভয়ে আমি কাঁপি।
রেকর্ডিং শেষে সবাই হেসে ফিরে গেল বাড়ি,
দু-দিন পরে রেকর্ডিং দেখে গিন্নির মুখ হাঁড়ি।
ভয়ে ভয়ে সুধাই তারে, "কি হয়েছে বলো ?
রেকোর্ডিংটা তো ঠিকই আছে, আপলোড করে ফেলো।"
উত্তর না দিয়ে গিন্নি দেখি ল্যাপটপ নিয়ে বসে,
"এডিট করতে হবে এটা," বলেন ভীষণ রোষে।
বুঝবে না গো তুমি এসব, সংগীতে নও পটু,
"সংসার" কথার "সং" টুকুটা শুনতে লাগছে কটু।
অতঃ পর শুনি শুধু "সং - সং" ধ্বনি,
গিন্নি বসে ল্যাপটপেতে করছেন সংশোধোনি।
"সং"..."সং" আওয়াজ চলে ঘন্টা দু-এক ধরে,
ভুলে গেছে নাওয়া - খাওয়া, চিন্তা লাগে মোরে।
জীবন পুরো থমকে গেল, সামনে একটা থাম্বা,
সংসারের "সং" টা নাকি বড্ডো বেশি লম্বা !!
একে তাকে ফোন করে, ফের IT মিস্ত্রী ধরে,
"এই শব্দটা ছোট করব, বলুন কেমন করে ?"
IT মিস্ত্রী বলল তারে, নেই কিছু মোর হাতে -
ল্যাপটপটা পাল্টাতে হবে, সফটওয়্যার এর সাথে !!
"শুনলে ভায়া," বিপিন বলেন, "পাবে তুমি অক্কা,
সং - এর দৈর্ঘ্য ছোট করতে লাখ টাকার ধাক্কা !!"
শত বছর আগে কি কেউ এই কথাটি জানতেন ?
জানলে জানি রবি - বাবু অন্য গান বাঁধতেন !!
শান্ত হলেন বিপিন বাবু, গল্প হলো শেষ,
"এই শব্দটা ছোট করব, বলুন কেমন করে ?"
IT মিস্ত্রী বলল তারে, নেই কিছু মোর হাতে -
ল্যাপটপটা পাল্টাতে হবে, সফটওয়্যার এর সাথে !!
"শুনলে ভায়া," বিপিন বলেন, "পাবে তুমি অক্কা,
সং - এর দৈর্ঘ্য ছোট করতে লাখ টাকার ধাক্কা !!"
শত বছর আগে কি কেউ এই কথাটি জানতেন ?
জানলে জানি রবি - বাবু অন্য গান বাঁধতেন !!
এবার বুঝলেন কেন আমি অনুষ্ঠানে যাই না ?
গান তো সব মুখস্ত আমার, নতুন কিছু পাইনা !!শান্ত হলেন বিপিন বাবু, গল্প হলো শেষ,
রহস্য আর রইলো নাকো, রইলো ব্যাথার রেশ।
***
১১/অগাস্ট /২০২০
১১/অগাস্ট /২০২০