সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২

চিন্তা (Thoughts)

কি যে লিখি, কি যে লিখি, করছে আমার মন,

মাথার মধ্যে চিন্তাগুলি ঘুরছে সারাক্ষণ। 

হাল্কা কিছু লিখলে পরে লোকে ভাবে, "এ কি !"

ভারি কিছু লিখলে বলে, "ও মা ! দেখো - দেখি !"


কত কিছু দেখার আছে, কত কিছু শেখার,

কত কিছু বলার আছে, কত কিছু লেখার। 

না বলা বাণী, না দেখা হাসি, না জানা কত ব্যাথা,

নিজের মনের রঙ মাখিয়ে জেনেছি সে সব কথা। 


তবু দেখি লিখতে গিয়ে আসছে বাধা কত -

ভাবের জোয়ার আছড়ে পড়ে করছে আশাহত। 

কি যে লিখি, কি যে লিখি, করছে আমার মন,

মাথার মধ্যে চিন্তাগুলি ঘুরছে সারাক্ষণ। 

১৯/০৯/২০২২

 




শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০২২

পূজো আসছে (Puja Festival is coming)

টুকরো মেঘ ঐ নীল আকাশে , ফুলের গন্ধ বাতাসে ভাসে -

বর্ষা শেষের শ্যামল বনানী রোদের আলোয় হাসে ।। 





রবিবার, ২৬ জুন, ২০২২

 বর্ষা 

কালো মেঘ আর রোদের খেলা 

মন মাতিয়েছে সারা বেলা -

বৃষ্টি এসেছে বারে বারে 

বর্ষা কি আজ এল দ্বারে ??




শনিবার, ১১ জুন, ২০২২

বৃষ্টি কই ? (Where is the rain ?)

বৃষ্টি কই ? 

আবহাওয়া দফতর আঁক কষে কষে 

বাজে কথা বলে অতি !

প্রতিনিয়ত লড়ে যায় তবু -

বোঝে না হওয়ার মতি !!


ওরা খালি কয় আর নাই ভয় -

বর্ষা আসছে বটে !

মেঘ শুনে হাসে, আকাশেতে ভাসে,

কেন এই গুজব রটে !!

১১/জুন /২০২২





শনিবার, ৪ জুন, ২০২২

 আবহাওয়া দপ্তর রোজ বলছে -

"বৃষ্টি আসছে ওই",

কদম গাছে ফুল ফুটেছে,

বৃষ্টি গেল কই  ??



মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০২২

Summer day (গ্রীষ্মের দিন )

নীলিমা ঢেকে গেছে ঘন কালো মেঘে 

ভেসে চলে যায় তারা আমাদের রেখে । 

সব প্রাণী উৎসুক কবে হবে বৃষ্টি,

কবে পাবে শান্তি এই অনাবিল সৃষ্টি ।।

২০-০৪-২০২২




বুধবার, ৫ জানুয়ারি, ২০২২

Another lockdown

 আবার লকডাউন 

অদেখা শত্রূ ঘোরে চারিদিকে, চকিতে দেয় যে হানা 

জীবন স্রোতে ভাটা পড়েছে, কত কি হয়েছে মানা। 

অজানা আশঙ্কায় মন ভরে যায়, দূরদৃষ্টি যায় চলে,

আনন্দ উল্লাস পাখা ঝাপটায়, ভীতি -তমসার তলে।