পূজো শেষ, বাঙালি বলে, শীত হয়েছে শুরু,
তাপমাত্রা যদিও নেমেছে কপাল থেকে ভুরু।
রাতের বেলা ফ্যানটা এখন টিমটিম করে চলে,
লেপ কম্বল চাদর এবার বাইরে এলো বলে।
ডেঙ্গি, covid, ম্যালেরিয়া, চলছে ভয়ের রথে,
সেই সুযোগে তেলের দাম হিমালয়ের পথে।
মুখোশ ছাড়া ঢোকা বারণ দেয়ালে আছে লেখা,
ঢুকতে গেলে দরজা চাই, সেটা কোথায়, দেখা ?
শীতের সব্জি বাজারে যা এসেছে এই কালে,
দামগুলি তার ব্রহ্মদত্যি গাছের মগডালে।
শীত না পড়লে global warming, শীত পড়লেও তাই,
বিজ্ঞান টা ঢপের চপ, তর্ক বৃথা ভাই।