বর্ষার দিনে
সবুজ - কালো মেঘের ভেলা
বর্ষা শেষে রোদের খেলা।
There are very few blogs in Bangla on G+. Thought I would start one, though not sure about how many readers I would find. No harm in trying to find out.
শান্ত শহর, শব্দ ছাড়া,
মৃদু মন্দ বাতাস ভরা -
আবহাওয়া দূষণ ছাড়া,
আকাশ দেখি তারায় ভরা।
সন্ধ্যাবেলায় লাগছে ভালো
এই তারার ঝিলিক আর গভীর কালো।
বর্ষার আশায়
আজি এ প্রভাতে মেঘের শোভাতে
আলো আঁধারীর খেলা,
গাছগুলি সব স্থির ও নীরব -
দেখে বর্ষারাণীর ভেলা।।
মেঘ উড়ে যায়, আশাহত প্রায়
বনরাজি এই ভবে,
ব্যাকুল মনে ভাবে প্রতিক্ষণে
বর্ষা নামবে কবে।।
কালবৈশাখী
মধ্যদিনের আকাশ ছাইলো ঘন শ্যামল মেঘে
বৃষ্টির সুবাস লইয়া সাথে বইছে বাতাস বেগে।
ঈশান কোণে অশনি, শুনি গুরু গুরু রব,
এরই মাঝে আনন্দে বিভোর পাখির কলরব।
বৃষ্টি
মেঘ ছিল, বৃষ্টি ছিল,
আজ ভিজে মেঘের দুপুর ছিল।
গাছের ডালে পাখিগুলো
দমকা হাওয়ায় দুলছিল।
মাতাল হাওয়ার নাচন দেখে
মনের হরষ জাগছিল -
মেঘ ছিল, বৃষ্টি ছিল,
আজ ভিজে মেঘের দুপুর ছিল।
জানালা
আমার জানালা যেন এরকমই থাকে,
রোদের আলো ঝিকিমিকি পাতার ফাঁকে ফাঁকে।
চারিদিক মুখরিত পাখিদের গান -
মহামারীর মাঝে নাচুক প্রকৃতির প্রাণ।
সুদূর পিয়াসী মনটি আমার ভাসে একাকীত্বের জালে
ভরা সভায় লজ্জা লুকায় বিরহের সেই অন্তরালে ?
মধুর ভাবনা, মধুর চেতনা, মধুর জীবনস্মৃতি -
জীবনের সেই না বলা কথা, প্রকাশ করার ভীতি ?
শেষের আলো
দিনাবসানের করুণ আলো আমার বাতায়নে,
যাবার আগে কী বলে যায়, খুঁজে না পাই মানে।
আসবে আলো নিয়ে আবার নতুন ভোরের সাজ,
মনে যে আজ কথা বাকি, বাকি কত কাজ !!
মাঝে মাঝে পাখির ডাক
দূরে বাজছে পূজোর ঢাক -
চারিদিক তো শান্ত, নিরিবিলি।
নেই আকাশে রঙের ছটা
রকেট - ফানুস - তুবড়ি - ঘটা -
মনে আজ দুঃখ জাগায় নীরব দীপাবলী ।।
একটি দিনের বায়ু দূষণ তো
বন্ধ করলে আজি -
বাকি দিনের সেই প্রবল দূষণ -
রুখতে পারবে, কাজী ??
শিশুকে ভালো না বেসে শিশুকে পোড়ানো নৈতিক ভাবে অনুচিত। মূল্যবোধের ব্যাপার - এবং আজ সে মূল্যবোধ কোথায় ?
এদেশের শিক্ষা ব্যবস্থা মূল্যবোধের অভাবে উন্নতি করতে পারেনি এটাই আমার ধারণা - তাই এদেশের ছাত্র - ছাত্রীরা বিদেশে গিয়ে এতো ভালো কাজ করে, এদেশে নয়।
***
ইংল্যান্ড - আমেরিকা সহ বহুদেশে দেখেছি যে পাবলিক অফিস আইনত ভাবে গ্রাউন্ড ফ্লোর এ থাকে, গ্রাহকদের আরামের জন্য বাতানুকূল পরিবেশ, বসার জায়গা থাকে, অপেক্ষার লাইন লম্বা হয়ে গেলে নতুন কাউন্টার খুলে দেয়, বাইরে গাড়ি রাখার ব্যবস্থা থাকে।
এ দেশে কবে হবে এই সব ? কবে আমরা বুঝবো গ্রাহক পরিষেবা সাধারণ লোকের সেবা করার জন্য, তাদের শাস্তি দেওয়ার জন্য নয় ?
শিক্ষাপ্রতিষ্ঠানগুলো তাদের মূল্যবোধ কে নতুন করে মূল্যায়ন করুক - যাতে ভবিষ্যতের প্রজন্ম সঠিক শিক্ষা পায়। শিক্ষা আর ব্যবসার মধ্যে যে পার্থক্য আছে সেটা ভুলে গেলে চলবেনা।
পাঠকের মতামত শোনার জন্য অপেক্ষায় থাকলাম।