বিদেশ যাত্রা
দেশে দেশে ঘুরে আমি বুঝেছি এটাই হায় -
নতুন দেশের সবই ভালো, যদি বাথরুম না যেতে হয় !!
শীতের দেশের বাথরুমেতে কার্পেট পাতা থাকে,
জল না ফেলে কাজ করতে পড়ি যে দুর্বিপাকে !
একটা দেশে বাথরুমটার মেঝে ছিল গরম,
স্বপ্ন - স্বরূপ যন্ত্রপাতি, বিস্ময়কর চরম !
অনেক দেশেই কল খুলতে হয় যে ভীষণ ব্যাথা,
এটা ঘোরাই সেটা ঘোরাই, জলটা গেল কোথা ??
ঠাণ্ডা জল, গরম জল, দুটোই ভয়ঙ্করী,
কলের সাথে কুস্তি লড়ি, স্নানের কেলেঙ্কারি !!
বড় বেসিন ছোট বেসিন, দেখেই মাথা ঘোরে,
কোনটা কখন লাগে কাজে কে বলবে মোরে ??
টয়লেটে হায় জল থাকে না, কাগজ দেয় ওরা,
ছিঃ ! ছিঃ ! একি অনাসৃষ্টি প্লাস্টিক রোলে মোড়া ??
গাঁইয়া হলেও ভাগ্যে আমার বেরোবার সুযোগ ঘটে,
বিদেশ যাবার সঙ্গী আমার পাসপোর্ট আর মগ বটে !!
😂😂😂🤣🤣🤣🤣🤣 . kichhu bolar nei. e juger sukumar ray.
উত্তরমুছুন😂😂😂🤣🤣🤣 e juger sukumar ray
উত্তরমুছুনe juger sukumar ray.😂😂😂🤣🤣🤣
উত্তরমুছুনThank you, Dada !!
উত্তরমুছুনআমার ও সেম অভিজ্ঞতা। মনের জালাটা ভারী সুন্দর প্রকাশ করেছ। জাপানী টয়লেট কেমন লাগলো?
উত্তরমুছুনVery practical experience & the poem also very nice.
উত্তরমুছুন