সাবান
নতুন সাবান কিনে কি ভাবো কোনদিন,
গায়ে মেখে কবে সেটা হয়ে যাবে ক্ষীণ ?
গায়ে দেওয়া যাবেনা
তবু ফেলা হবেনা,
নতুন সাবানে সেঁটে দিয়ে হয়ে যাবে লীন।
২)
পুরোনো সাবান কখনও হয় না যে বাদ,
এটাই সব বাঙালির ঘরের প্রবাদ।
সাবান যখন পাতলা ইয়ে,
নতুন সাবানে সেঁটে দিয়ে -
পুরোনো সাবান পেয়ে যায় অমরত্বের স্বাদ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন