বহু যুগের ওপার হতে
শৈশবের সেই নবীন বাণী -
আজ দিনান্তে মিলে আবার,
করবো সবাই কানাকানি।
জীবনের এই যাত্রাপথে
এসেছি মোরা বহু দূর,
কত কথা জমে আছে -
কত স্মৃতি সুমধুর !!
বলবো সবাই সে সব কথা
বাজবে প্রাণে নবীন সুর -
এই মিলনের আনন্দ - ধূপ
রইবে চির - গন্ধ - বিধুর !!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন